Posts

বাঁকুড়ার মেটালির রামকৃষ্ণ সেবা কেন্দ্রের সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বাঁকুড়ার মেটালি রামকৃষ্ণ সেবা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হল।  আর এই উপলক্ষ্যে দুঃস্থ মানুষজনদের পাশে দাঁড়ালো সংগঠন। প্রায় পাঁচশো জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হল রামকৃষ্ণ সেবা কেন্দ্রের পক্ষ থেকে, একই সাথে দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হল শিক্ষার সামগ্রী। বাঁকুড়ার মেটালি রামকৃষ্ণ সেবা কেন্দ্রের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার আরো এক নজির রাখা হল,  দুঃস্থ মানুষজনদের পাশাপাশি এলাকার প্রায় এক হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী মুক্তিপ্রিয়ানন্দজি মহারাজ,সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পড়ুয়াদের নজিরবিহীন আন্দোলন দুর্গাপুরে.দাবী আদায়ে প্রায় ১৪ঘন্টা পড়ুয়াদের বিক্ষোভে আটকে রইলেন শিক্ষিকারা। টানটান উত্তেজনা দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রায় ১৪ঘন্টার টানাপোড়েন, শেষ পর্যন্ত প্রশাসনিক আশ্বাস পেয়ে শিক্ষিকাদের ঘেরাও আন্দোলন তুলে নিল পড়ুয়া ও  অভিবাবকরা।  সোমবার সকাল ৮টা থেকে এই আন্দোলন শুরু হয়েছিল,দাবী ছিল টিউশন ফি দেব কিন্তু কোনোভাবেই রি অ্যাডমিশনের টাকা দেব না, পড়ুয়াদের এই দাবী মানতে নারাজ ছিল দুর্গাপুরের বিধান চন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লসের কর্তৃপক্ষ।  অভিযোগ, রি অ্যাডমিশনের টাকা না দিলে উচ্চ মাধ্যমিকের ফর্ম  ফিলাপ করতে দেওয়া হবে না বলে পাল্টা জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্কুলের গেটের সামনে বসে পড়ে ছাত্রীরা শুরু হয় স্লোগান,  যে আন্দোলনে সামিল হয় অভিবাবকরাও। দুই পক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত এই ব্যাপারে হস্তক্ষেপ করেন মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী, স্কুলে পাঠান ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততি মৈত্রকে,  কিন্তু পড়ুয়ারা জানিয়ে দেয় তাদের অভিবাবকরা আলোচনায় বসবেন কিন্তু আগে ফর্ম ফিলাপ করতে দিতে হবে। জটিলতা না কাটায় স্কুল থেকে খালি হাতে কার্যতঃ ফিরে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট।  এরপর ঠিক হয় মঙ্গলবার সকালে মহকুমা শাসকের দফতরের অভিবাবক ফোরামক...

অপহরণের দায়ে গ্রেপ্তার তিন। চাঞ্চল্য দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কনসালটেন্সি করে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে একটি হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন এজেন্সীর বেশ কয়েকজন।  এদেরই দুই জন ছিলেন বর্ধমানের বাসিন্দা ধ্ৰুৱজ্যোতি চৌধুরী ও বরাকরের বাসিন্দা অজিতেশ মন্ডল। শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হটাৎই হোটেলে এসে অজিতেশ মন্ডলকে খুঁজতে থাকেন  ধ্রুৱজ্যোতি, তখন হোটেলের রেস্টুরেন্টে ছিলেন অজিতেশ মন্ডল, অজিতেশ বাবু বেড়িয়ে আসার সাথে সাথে তাকে ধ্রুৱজ্যোতি চৌধুরীর ব্যাক্তিগত নিরাপত্তারক্ষীরা তাকে টেনে নিয়ে গিয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা ইনোভা গাড়িতে তুলে নেয়,  সাথে ওঠেন ধ্রুৱজ্যোতি চৌধুরীও। পুলিশ বর্ধমান থেকে ইনোভা গাড়িটিকে ধরে  থানায় নিয়ে আসে। কাঁকসা থানার পুলিশ অভিযুক্ত ধ্রুৱজ্যোতি চৌধুরী, তার ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী সুমন সাহা ও ইনোভা গাড়ির চালক ভুবন গোস্বামীকে গ্রেপ্তার করেছে।  ভুবনের বাড়ী দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়ার বাসিন্দা। নিজেদের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিবাদ থেকেই অপহরণের এই ঘটনা হতে পারে বলে পুলিশের অনুমান।  শনিবার দুর্গাপুর  মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত তি...

মাথার খুলি উদ্ধার হল দুর্গাপুরে। তদন্তে পুলিশ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত লিলুয়া বাঁধের কাছে বন্ধ কারখানার ভেতর থেকে উদ্ধার হল মাথার খুলি।  একই সাথে উদ্ধার হল হাড়গোড়,হাতের বালা আর একজোড়া জুতো।  শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পান এইগুলি।  খবর দেওয়া হয় কোকওভেন থানাতে, পুলিশ এসে উদ্ধার করে মাথার খুলি,হাড়গোড়।  কোকওভেন থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি।

দামোদর নদে মকর সংক্রান্তির পূর্ণস্নান করলেন সাংসদ সৌমিত্র খাঁ।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ব্যারেজে দামোদর নদীতে মকর সংক্রান্তির পূর্ণস্নান করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।  বৃহস্পতিবার দামোদর নদের জলে মকর স্নান সেড়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন, করোনা মুক্ত হোক ভারতবর্ষ,  আর সোনার বাংলা হোক এই বাংলা। বৃহস্পতিবার দলীয় কর্মীদের সাথে নিয়ে নৌকায় বসেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ, শুভেচ্ছা বিনিময় করেন দামোদরে স্নান করতে আসা পূর্ণার্থীদের সাথে।  বিএমএস নেতা অসীম প্রামানিক, বিজেপি যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মকরের পূর্ণস্নান সেড়ে এরপর চায়ে পে চর্চায় অংশ নেন বিষ্ণুপুরের সাংসদ  সৌমিত্র খাঁ, সাথে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই।

করোনা ভ্যাকসিন এসে পৌঁছলো দুর্গাপুরে।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুর নগর নিগমে এসে পৌঁছলো করোনা ভ্যাকসিন। একশো জনকে প্রথম ধাপে ১৬ই জানুয়ারি থেকে দেওয়া হবে।  দুর্গাপুরের সৃজনী হলে শুরু হবে এই টিকাদান কর্মসূচী। দুই হাজার জনের তালিকা তৈরী হয়েছিল প্রথম ধাপে,এই তালিকা থেকে একশো জনের চূড়ান্ত তালিকা তৈরী হয়েছে বলে দুর্গাপুরের  মহানাগরিক দিলীপ অগস্তি জানিয়েছেন।করোনা ভ্যাকসিন দুর্গাপুরে এসে পৌঁছনয় স্বস্তির নিঃশ্বাস শহরবাসীর মধ্যে।

দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়ীতে ভাঙ্চুর, দোষীদের গ্রেপ্তারের দাবীতে রাস্তা অবরোধ, ভিত্তিহীন অভিযোগ দাবী তৃণমূলের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের লাউদোহার পাটশেওরা গ্রামে বিজেপি বুথ সভাপতি সোমনাথ ভাণ্ডারীর বাড়ীতে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  উত্তেজিত বিজেপি কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে লাউদোহার ইছাপুর সরপি রোড অবরোধ করে  বিক্ষোভ শুরু করে দেয়।  প্রায় ঘন্টা দুয়েক পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা, এর আগে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্তের অভিযোগ তুলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।  গেরুয়া শিবিরের অভিযোগ,সোমনাথকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বারবার চাপ তৈরী করছিল স্থানীয় তৃণমূল কর্মীরা সোমনাথ রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল নেতৃত্ব, শেষে তার বাড়ী ভেঙে দেওয়া হয়।  যদিও বিজেপির আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব, দলের নেতা সুজিত মুখার্জীর অভিযোগ,অস্বস্থি এড়াতে  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বর দায় তৃণমূলের ওপর চাপিয়ে বিড়ম্বনা এড়াতে ...