দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়ীতে ভাঙ্চুর, দোষীদের গ্রেপ্তারের দাবীতে রাস্তা অবরোধ, ভিত্তিহীন অভিযোগ দাবী তৃণমূলের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের লাউদোহার পাটশেওরা গ্রামে বিজেপি বুথ সভাপতি সোমনাথ ভাণ্ডারীর বাড়ীতে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
উত্তেজিত বিজেপি কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে লাউদোহার ইছাপুর সরপি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়।
প্রায় ঘন্টা দুয়েক পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা, এর আগে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্তের অভিযোগ তুলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
গেরুয়া শিবিরের অভিযোগ,সোমনাথকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বারবার চাপ তৈরী করছিল স্থানীয় তৃণমূল কর্মীরা সোমনাথ রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল নেতৃত্ব, শেষে তার বাড়ী ভেঙে দেওয়া হয়।
যদিও বিজেপির আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব, দলের নেতা সুজিত মুখার্জীর অভিযোগ,অস্বস্থি এড়াতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বর দায় তৃণমূলের ওপর চাপিয়ে বিড়ম্বনা এড়াতে চাইছে গেরুয়া শিবির। গোটা ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে গোটা পাটসেওরা গ্রামে।

Comments
Post a Comment