দামোদর নদে মকর সংক্রান্তির পূর্ণস্নান করলেন সাংসদ সৌমিত্র খাঁ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ব্যারেজে দামোদর নদীতে মকর সংক্রান্তির পূর্ণস্নান করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার দামোদর নদের জলে মকর স্নান সেড়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন, করোনা মুক্ত হোক ভারতবর্ষ, আর সোনার বাংলা হোক এই বাংলা। বৃহস্পতিবার দলীয় কর্মীদের সাথে নিয়ে নৌকায় বসেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ, শুভেচ্ছা বিনিময় করেন দামোদরে স্নান করতে আসা পূর্ণার্থীদের সাথে। বিএমএস নেতা অসীম প্রামানিক, বিজেপি যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মকরের পূর্ণস্নান সেড়ে এরপর চায়ে পে চর্চায় অংশ নেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, সাথে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।