বাঁকুড়ার মেটালির রামকৃষ্ণ সেবা কেন্দ্রের সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বাঁকুড়ার মেটালি রামকৃষ্ণ সেবা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হল। আর এই উপলক্ষ্যে দুঃস্থ মানুষজনদের পাশে দাঁড়ালো সংগঠন। প্রায় পাঁচশো জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হল রামকৃষ্ণ সেবা কেন্দ্রের পক্ষ থেকে,একই সাথে দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হল শিক্ষার সামগ্রী। বাঁকুড়ার মেটালি রামকৃষ্ণ সেবা কেন্দ্রের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার আরো এক নজির রাখা হল, দুঃস্থ মানুষজনদের পাশাপাশি এলাকার প্রায় এক হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল।রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী মুক্তিপ্রিয়ানন্দজি মহারাজ,সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.