মাথার খুলি উদ্ধার হল দুর্গাপুরে। তদন্তে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত লিলুয়া বাঁধের কাছে বন্ধ কারখানার ভেতর থেকে উদ্ধার হল মাথার খুলি। একই সাথে উদ্ধার হল হাড়গোড়,হাতের বালা আর একজোড়া জুতো। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পান এইগুলি। খবর দেওয়া হয় কোকওভেন থানাতে, পুলিশ এসে উদ্ধার করে মাথার খুলি,হাড়গোড়। কোকওভেন থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.