অপহরণের দায়ে গ্রেপ্তার তিন। চাঞ্চল্য দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কনসালটেন্সি করে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে একটি হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন এজেন্সীর বেশ কয়েকজন। এদেরই দুই জন ছিলেন বর্ধমানের বাসিন্দা ধ্ৰুৱজ্যোতি চৌধুরী ও বরাকরের বাসিন্দা অজিতেশ মন্ডল। শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হটাৎই হোটেলে এসে অজিতেশ মন্ডলকে খুঁজতে থাকেন ধ্রুৱজ্যোতি, তখন হোটেলের রেস্টুরেন্টে ছিলেন অজিতেশ মন্ডল, অজিতেশ বাবু বেড়িয়ে আসার সাথে সাথে তাকে ধ্রুৱজ্যোতি চৌধুরীর ব্যাক্তিগত নিরাপত্তারক্ষীরা তাকে টেনে নিয়ে গিয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা ইনোভা গাড়িতে তুলে নেয়, সাথে ওঠেন ধ্রুৱজ্যোতি চৌধুরীও। পুলিশ বর্ধমান থেকে ইনোভা গাড়িটিকে ধরে  থানায় নিয়ে আসে। কাঁকসা থানার পুলিশ অভিযুক্ত ধ্রুৱজ্যোতি চৌধুরী, তার ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী সুমন সাহা ও ইনোভা গাড়ির চালক ভুবন গোস্বামীকে গ্রেপ্তার করেছে। ভুবনের বাড়ী দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়ার বাসিন্দা। নিজেদের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিবাদ থেকেই অপহরণের এই ঘটনা হতে পারে বলে পুলিশের অনুমান। শনিবার দুর্গাপুর  মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত তিন অপহরণকারীকে, এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.