Posts

সামাজিক সুরক্ষা যোজনার সংগ্রহকারী কর্মীরা কাজ হারিয়ে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর কাছে.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা চালু করে. যেখানে সরকার দিত তিরিশ টাকা আর শ্রমিক দিত পঁচিশ টাকা.আর এই টাকাটা সংগ্রহ করতো কিছু মানুষ,যারা এর বিনিময়ে দুই টাকা করে কমিশন পেত. 2019সালে রাজ্য সরকার ঘোষণা করে দেয় শ্রমিককে কোনো টাকাই দিতে হবে না, আর এর ফলে দুই টাকা করে যে কমিশন এই মানুষজন পেত তা পুরোপুরি বন্ধ হয়ে যায় কাজ হারায় গোটা রাজ্যে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ, দুর্গাপুরের সংখ্যাটা প্রায় নব্বই জন. এবার কাজ হারিয়ে এই কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন. শুক্রবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলের কাছে লিখিত আকারে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন অসহায় এই কর্মীরা. কর্মীদের তরফে নিশীথ চ্যাটার্জী জানান, একেই লকডাউনের ছোবল আর অন্যদিকে সরকারের সিদ্ধান্তের জেরে কাজ হারানো,এই দুইয়ের মাঝে পড়ে তারা দিশেহারা, বুঝে উঠতে পারছেন না কিভাবে চলবে সংসার,তাই বাধ্য হয়ে দুর্গাপুরের মহকুমা শাসক, ও শ্রম দফতরের মাধ্যমে মুখ্যম...

কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, দুর্গাপুরে ঔষধ কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভ স্থানীয় ও মৃত কর্মীদের পোষ্যদের.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মৃত কর্মীদের পোষ্যদের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে. এই অভিযোগ এনে শুক্রবার অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে একটি ঔষুধ প্রস্তুতকারক কারখানার গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা, আন্দোলনে সামিল হলেন কারখানায় কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের স্ত্রী ও সন্তানরা. অভিযোগ, কারখানায় কর্মরত অবস্থায় মারা গেছেন এমন কর্মীর সংখ্যা আট, অথচ বছরের পর পেড়িয়ে গেলেও কর্তৃপক্ষ তাদের পোষ্যদের চাকরি দেব দেব করে আর দিচ্ছে না, অথচ বর্তমানে কর্মরত কিছু কর্মীর উত্তরাধিকারীদের নিয়ম ভেঙে চাকরি দেওয়ার কথা চলছে এটা তারা মেনে নেবেন না. স্থানীয় আর মৃত কর্মীদের পোষ্যদের এই আন্দোলনের জেরে কারখানার বাইরে আটকে পড়েন বি=শিফটের কর্মীরা. আন্দোলনকারীদের দাবী ছিল যতক্ষণ না কর্তৃপক্ষ তাদের সাথে কথা না বলছেন ততক্ষন তারা গেটের সামনে সামনে বসে থাকবেন, ঢুকতে দেবেন না কর্মীদের. শুক্রবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই আন্দোলনের যবনিকা পড়ে দুপুর বারোটা নাগাদ, কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন শুক্রবার বিকেলে তারা স্থানীয়দের সাথে বসবেন, এরপরই গেটের সামনে থেকে প্রত্যাহার করে নেওয়া হয় আন্দ...

কোভিড কোভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের পর ভুবনেশ্বর থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জিত ধীবর.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনার হিউম্যান ট্রায়ালের পর সম্পূর্ণ সুস্থ হয়ে দুর্গাপুরে বাড়ি ফিরলেন পশ্চিম বর্ধমানের কাঁকসার প্রাথমিক স্কুলের শিক্ষক চিরঞ্জিত ধীবর. সাতাশে জুলাই মারণ ভাইরাসের কোভ্যাকসিনের প্রথম পর্বের ঝুঁকিপূর্ণ ট্রায়াল মানব শরীরে প্রয়োগের কাজ শুরু হয়. আর এই ট্রায়ালের ডাক পেয়েছিলেন দুর্গাপুরের চিরঞ্জিত ধীবর. ICMR অনুমোদিত ট্রায়াল ওড়িশার ভুবনেশ্বরে ‘THE IMS&SUM’ হাসপাতালে হয়. চিরঞ্জিত ধীবর দুর্গাপুর থেকে ভুবনেশ্বরে রওনা দিয়েছিলেন চব্বিশে জুলাই. কোভিড কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য চিরঞ্জিত কতখানি শারীরিকভাবে সক্ষম তার জন্য হার্ট, লিভার, কিডনি সহ প্রায় পঞ্চাশ রকমের পরীক্ষা করা হয়.রিপোর্টে সবকিছু ঠিকঠাক আসায় ঊনত্রিশে জুলাই চিরঞ্জিত ধীবরের শরীরে প্রয়োগ করা হয় কোভ্যাকসিন, এরপর প্রথম পর্বের দ্বিতীয় ডোজ বারোই অগাস্ট প্রয়োগ করা হয়. ডোজ প্রয়োগের সাত ও চোদ্দ দিন পর আন্টিবডি টেস্টের জন্য চিরঞ্জিতের শরীর থেকে 5ML করে নেওয়া হয় রক্ত. ছাব্বিশে অগাস্ট আঠাশ তম দিনে ব্লাড স্যাম্পল নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি পায় চিরঞ্জিত. এরপর একশো চার ও একশো চুরান্নব্...

করোনার ভয়াবহতা নিয়ে বহুতল আবাসনের আবাসিকদের সচেতন করতে আসানসোল দুর্গাপুর পুলিশের বিশেষ উদ্যোগ.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড নিয়ে এবার বহুতল আবাসনগুলির আবাসিকদের সচেতন করার কাজ শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ. বৃহস্পতিবার লকডাউনের দিন দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে থাকা বহুতল আবাসনগুলিতে সচেতনতার বিশেষ শিবির করল আসানসোল দুর্গাপুর পুলিশ. এই শিবিরে ঐ আবাসনগুলির আবাসিকদের মাস্ক পড়া থেকে শুরু করে স্যানিটাইজড ব্যবহার করার বার্তা দেওয়া হয়, এই শিবিরে ঐ আবাসনগুলির আবাসিকদের মাস্ক পড়া থেকে শুরু করে স্যানিটাইজড ব্যবহার করার বার্তা দেওয়া হয়, সাথে আবাসিকদের সরকারী বিধি মেনে চলার পরামর্শ দেয় পুলিশ. আসানসোল দুর্গাপুর পুলিশের এ.সি. পি পূর্ব স্বপন দত্ত জানান, আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে শহরের আরো বেশ কিছু জায়গায় এই ধরণের সচেতনতা শিবির করা হবে যাতে করে বহুতল আবাসনের আবাসিকরা সচেতন হয়.   আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে শহরের আরো বেশ কিছু জায়গায় এই ধরণের সচেতনতা শিবির করা হবে যাতে করে বহুতল আবাসনের আবাসিকরা সচেতন হয়.  

লকডাউন ভেঙে রাস্তায় নামায় দুর্গাপুরে বেশ কয়েকজনকে আটক করল পুলিশ.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=লকডাউন ভেঙে গেম খেলতে বাড়ির বাইরে বেরিয়েছিল দুই যুবক, দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ ফুলঝোড় মোড়ের কাছে বাইক আটকে এই দুই যুবককে আটক করল. বৃহস্পতিবার সকাল থেকে নিউটাউনশীপ থানার পুলিশ নাকা চেকিং শুরু করে ফুলঝোড়, মামরা বাজার সহ আরো বেশ কিছু জায়গায়. নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার নিজে দাঁড়িয়ে থেকে এই অভিযান চালান. নিউটাউনশীপ থানার পাশাপাশি কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ মুচিপাড়ায় নাকা চেকিং শুরু করে, লকডাউন ভেঙে রাস্তায় নামায় আটক করা হয় বেশ কয়েকজনকে, এদের মধ্যে বেশ কয়েকজন মাস্ক না পরেই বেরিয়ে পড়েছিলেন. আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে ফের বার্তা দেওয়া হয়েছে, হয়রানির উদেশ্যে এই অভিযান নয়. তবে হাজারো সাবধানবাণী আর প্রশাসনিক বার্তার মধ্যেও সাধারণ মানুষ যে সচেতন হয়নি এখনও বৃহস্পতিবার লকডাউনের  এই ছবি আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল.

তৃণমূল ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের শিক্ষার সরঞ্জাম দেওয়া হল.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সামনের আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস. এই উপলক্ষ্যে বুধবার সগরভাঙ্গা জোনাল সেন্টারে শ্যাম মন্দিরের কনফারেন্স হলে দুঃস্থ শিশুদের মধ্যে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হল. তৃণমূল কংগ্রেসের মুখপত্র অশোক রুদ্র এইদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন.শিক্ষার প্রগতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রণী ভূমিকার প্রশংসা করে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বলেন, রাজ্যের শিক্ষার পরিবেশ তৈরীতে বর্তমান রাজ্য সরকার যেভাবে কাজ করে চলেছে তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের একটা বড় ভূমিকা রয়েছে. তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কৌশিক মন্ডল, দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুর নগর নিগমের  তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাইঁ, শিক্ষা বিভাগের মেয়র পরিষদ অঙ্কিতা চৌধুরী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন.

যাত্রী পরিষেবার মান বাড়িয়ে আরো রাজস্ব আদায় করার পথে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা. ISO 9001সন্মান দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মুকুটে.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=যাত্রী পরিষেবার মান বাড়িয়ে রাজস্ব বাড়ানোর পথে হাঁটতে চলেছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা. বুধবার দুর্গাপুরে বেসরকারী একহোটেলে সাংবাদিক সম্মেলনে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান, প্রতিযোগিতার বাজারে থাকতে হলে আগে যাত্রী পরিষেবার মান বাড়াতে হবে, তাহলেই বাড়বে রাজস্ব আর স্বাভাবিকভাবে লাভের মুখ দেখবে সংস্থা. সরকারী বাসগুলির পরিছন্নতার ওপর জোর দিয়ে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান,এবার দুর্গাপুর ডিপোতে চারটি বে করার পরিকল্পনা করা হচ্ছে যেখানে চারটি ধাপে বাসগুলি পরিষ্কার পরিছন্ন হয়ে রাস্তায় নামবে. সম্প্রতি যাত্রী পরিষেবার গুণগত মানের উৎকর্ষতার জন্য ISO 9001স্বীকৃতি পেয়েছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এই তথ্য জানিয়ে সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান,আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই যাত্রী পরিষেবার মানকে আরো বাড়াতে হবে, সফল করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে. ইতিমধ্যে ভারতীয় রেলের ধাঁচে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে, চলতি বছ...