তৃণমূল ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের শিক্ষার সরঞ্জাম দেওয়া হল.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সামনের আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস. এই উপলক্ষ্যে বুধবার সগরভাঙ্গা জোনাল সেন্টারে শ্যাম মন্দিরের কনফারেন্স হলে দুঃস্থ শিশুদের মধ্যে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হল.

তৃণমূল কংগ্রেসের মুখপত্র অশোক রুদ্র এইদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন.শিক্ষার প্রগতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রণী ভূমিকার প্রশংসা করে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বলেন,

রাজ্যের শিক্ষার পরিবেশ তৈরীতে বর্তমান রাজ্য সরকার যেভাবে কাজ করে চলেছে তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের একটা বড় ভূমিকা রয়েছে.

তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কৌশিক মন্ডল, দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুর নগর নিগমের  তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাইঁ,

শিক্ষা বিভাগের মেয়র পরিষদ অঙ্কিতা চৌধুরী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন.


Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.