কোভিড কোভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের পর ভুবনেশ্বর থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জিত ধীবর.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনার হিউম্যান ট্রায়ালের পর সম্পূর্ণ সুস্থ হয়ে দুর্গাপুরে বাড়ি ফিরলেন পশ্চিম বর্ধমানের কাঁকসার প্রাথমিক স্কুলের শিক্ষক চিরঞ্জিত ধীবর.

সাতাশে জুলাই মারণ ভাইরাসের কোভ্যাকসিনের প্রথম পর্বের ঝুঁকিপূর্ণ ট্রায়াল মানব শরীরে প্রয়োগের কাজ শুরু হয়. আর এই ট্রায়ালের ডাক পেয়েছিলেন দুর্গাপুরের চিরঞ্জিত ধীবর. ICMR অনুমোদিত ট্রায়াল ওড়িশার ভুবনেশ্বরে ‘THE IMS&SUM’ হাসপাতালে হয়.

চিরঞ্জিত ধীবর দুর্গাপুর থেকে ভুবনেশ্বরে রওনা দিয়েছিলেন চব্বিশে জুলাই. কোভিড কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য চিরঞ্জিত কতখানি শারীরিকভাবে সক্ষম তার জন্য হার্ট, লিভার, কিডনি সহ প্রায় পঞ্চাশ রকমের পরীক্ষা করা হয়.রিপোর্টে সবকিছু ঠিকঠাক আসায় ঊনত্রিশে জুলাই চিরঞ্জিত ধীবরের শরীরে প্রয়োগ করা হয়

কোভ্যাকসিন,এরপর প্রথম পর্বের দ্বিতীয় ডোজ বারোই অগাস্ট প্রয়োগ করা হয়. ডোজ প্রয়োগের সাত ও চোদ্দ দিন পর আন্টিবডি টেস্টের জন্য চিরঞ্জিতের শরীর থেকে 5ML করে নেওয়া হয় রক্ত. ছাব্বিশে অগাস্ট আঠাশ তম দিনে ব্লাড স্যাম্পল নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি পায় চিরঞ্জিত.

এরপর একশো চার ও একশো চুরান্নব্বই তম দিনে ফের ভুবনেশ্বরে যেতে হবে দুর্গাপুরের কাঁকসা প্রাথমিক স্কুলের এই শিক্ষককে, সেখানে শারীরিক পরীক্ষা হবে তার. চিরঞ্জিত ধীবরের এই কাজে গর্বিত শিল্পাঞ্চলবাসীর, তার বাবা জানান, ছেলের জেদ আর দেশের জন্য এত বড় একটা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রথমটা একটু সংশয়ে থাকলেও পড়ে দেশ আর দশের কথা ভেবে বিপদ জেনেও আর না করেননি তিনি. ছেলে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছে এর চেয়ে আর বড় কিছু হতে পারেনা বলছেন চিরঞ্জিতের মা বাবা.

Comments

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।