যাত্রী পরিষেবার মান বাড়িয়ে আরো রাজস্ব আদায় করার পথে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা. ISO 9001সন্মান দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মুকুটে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=যাত্রী পরিষেবার মান বাড়িয়ে রাজস্ব বাড়ানোর পথে হাঁটতে চলেছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা. বুধবার দুর্গাপুরে বেসরকারী একহোটেলে সাংবাদিক সম্মেলনে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান,

প্রতিযোগিতার বাজারে থাকতে হলে আগে যাত্রী পরিষেবার মান বাড়াতে হবে, তাহলেই বাড়বে রাজস্ব আর স্বাভাবিকভাবে লাভের মুখ দেখবে সংস্থা. সরকারী বাসগুলির পরিছন্নতার ওপর জোর দিয়ে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান,এবার দুর্গাপুর ডিপোতে চারটি বে করার পরিকল্পনা করা হচ্ছে যেখানে চারটি ধাপে বাসগুলি পরিষ্কার পরিছন্ন হয়ে রাস্তায় নামবে.সম্প্রতি যাত্রী পরিষেবার গুণগত মানের উৎকর্ষতার জন্য ISO 9001স্বীকৃতি পেয়েছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা,

এই তথ্য জানিয়ে সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান,আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই যাত্রী পরিষেবার মানকে আরো বাড়াতে হবে, সফল করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে.

ইতিমধ্যে ভারতীয় রেলের ধাঁচে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পি. পি. পি. মডেলে তৈরী হতে চলা বিলাসবহুল শৌচালয় তৈরীর কাজ শেষ হচ্ছে, এছাড়াও একটি বেশী দূরত্বের ভ্রমণের সময় দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে খুব কম খরচে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান, সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী.

বুধবারের এই সাংবাদিক সম্মেলনে কোভিড যুদ্ধে সাংবাদিকদের ভূমিকাকে কুর্নিশ জানান দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী,বলেন,যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছে সাংবাদিকরা তার তুলনা হয়না, মহান এই কাজকে কুর্নিশ জানিয়ে কর্নেল দীপতাংশু চৌধুরী জানান, যদি দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে সাংবাদিকরা ভ্রমণ করেন তাহলে তাদের বিশেষ পাস দেবে সংস্থা.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।