লকডাউন ভেঙে রাস্তায় নামায় দুর্গাপুরে বেশ কয়েকজনকে আটক করল পুলিশ.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=লকডাউন ভেঙে গেম খেলতে বাড়ির বাইরে বেরিয়েছিল দুই যুবক, দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ ফুলঝোড় মোড়ের কাছে বাইক আটকে এই দুই যুবককে আটক করল.

বৃহস্পতিবার সকাল থেকে নিউটাউনশীপ থানার পুলিশ নাকা চেকিং শুরু করে ফুলঝোড়, মামরা বাজার সহ আরো বেশ কিছু জায়গায়.

নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার নিজে দাঁড়িয়ে থেকে এই অভিযান চালান.

নিউটাউনশীপ থানার পাশাপাশি কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ মুচিপাড়ায় নাকা চেকিং শুরু করে,লকডাউন ভেঙে রাস্তায় নামায় আটক করা হয় বেশ কয়েকজনকে, এদের মধ্যে বেশ কয়েকজন মাস্ক না পরেই বেরিয়ে পড়েছিলেন. আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে ফের বার্তা দেওয়া হয়েছে,

হয়রানির উদেশ্যে এই অভিযান নয়. তবে হাজারো সাবধানবাণী আর প্রশাসনিক বার্তার মধ্যেও সাধারণ মানুষ যে সচেতন হয়নি এখনও বৃহস্পতিবার লকডাউনের  এই ছবি আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।