জয়ের ব্যাপারে আশাবাদী দুর্গাপুর পশ্চিমের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী সন্দীপ শিকদার।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ভুমিপুত্র বলে মানুষ তাঁকে গ্রহন করেছে , অন্তত ২লক্ষ ভোট তিনি পাবেন এমনই দাবি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী সন্দীপ শিকদারের । মানুষকে তিনি ভালবাসা বিলাতে এসেছেন , তাই দু হাতে উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছেন প্রচারের সময় , এটাই তাঁর নির্বাচনের ইউএসপি । পেশায় আইন বিশেষজ্ঞ সন্দীপবাবু বড় দলগুলির সাথে পাল্লা দিয়ে বর্নাঢ্য প্রচার সারছেন । কিন্তু কেন তিনি ভোট পাবেন , এই প্রশ্নে তাঁর সাবলীল উত্তর , তিনি ভুমিপুত্র , পাশাপাশি তাঁর বিরূদ্ধে যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন , তাদের বিশ্বাস যোগ্যতা নেই ।কখনও অভিনব জীপ , কখনও সুসজ্জিত ট্যাবলোয় চড়ে প্রচার সারছেন । সকাল থেকে রাত পর্যন্ত চষে ফেলছেন নিজের বিধানসভা এলাকা । রাজ্যে যখন কোভিড আতংক জাঁকিয়ে বসেছে , তখন অন্যান্য দলগুলি প্রচুর মানুষ নিয়ে রোড শো করছে, সে সময় গুটিকয়েক মানুষ নিয়ে তিনি মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন এবং স্থানীয় ইস্যুর পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য ফিল্মসিটি,শিল্প সহ একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন ।

 

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

বেতন বৈষম্য,দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ আই.এন.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউকর্মী সমর্থকদের।