মনোনয়ন পত্র জমা দিলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে এসে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল সিটিসেন্টারে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেন।  রবিবার দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডে বাড়ী বাড়ী ঘুরে প্রচার সাড়েন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী। এছাড়াও পনেরো নম্বর ওয়ার্ডেও প্রচার সাড়েন বিশ্বনাথ পারিয়াল। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী দাবী করেন এই আসনে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত।

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

বেতন বৈষম্য,দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ আই.এন.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউকর্মী সমর্থকদের।