দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে প্রচার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজার উদ্যোগে দুর্গাপুর পশ্চিমের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শহরে। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সুকুমার নগর থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে এই প্রচার করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজা বলেন, ধর্ম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি, কিন্তু এই বাংলা তার ঘরের মেয়েকেই চাই আর নিশ্চিতভাবে উন্নয়নের সেই নিরিখে তৃণমূল কংগ্রেসই জিতবে নির্বাচনে। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়ালের সমর্থনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে ঝড় তুললেন শহর দুর্গাপুরে।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।