নিউজ বেঙ্গল দুর্গাপুর=কিছু অসাধারণ মুহুর্তকে তারা স্মৃতিরমনিকোঠায় ধরে রাখেন অন্যরকম ভাবে। একটা ফ্লাসেই বন্দি হয় ভালো লাগার মুহুর্ত। তাদের চোখ যেন সৃস্টি করতে চায় নূতন কিছু ছবি, তারা ফোটোগ্রাফার। ১৯শে আগস্ট, এই দিনটি প্রতি বছর গোটা বিশ্বে পালিত হয়ে আসছে আর্ন্তজাতিক ফোটোগ্রাফি দিবস। সাদাকালো থেকে রঙিনের দুনিয়া ফোটোগ্রাফির সাথে যুক্ত কলাকুশিলবদের জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ফোটোগ্রাফি দিবসে শিল্প শহর দুর্গাপুরে সূচনা হল একটি ম্যাহজিনের। দুর্গাপুরের ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিল্পাঞ্চলে প্রথমবার প্রকাশিত হচ্ছে এই মাসিক ম্যাগাজিনের, যার নাম এম পিক্স.কম, বুধবার মহকুমা শাসকের দপ্তরে এই ম্যাগজিনের সূচনা করেন মহকুমা শাসক অর্নিবান কোলে ও বিশিষ্ট সাংবাদিক কাঞ্চন সিদ্দিকী।আগামীদিনে বিশিষ্ট ফোটোগ্রাফারদের বিভিন্ন ছবি এই ম্যাগাজিনে দেখা যাবে বলেই আশা প্রকাশ করেন মহকুমা শাসক। কোভিড পরিস্থিতিতে ফোটোগ্রফারদের অয়াশে থাকার বার্তা মহকুমা শাসকের।মানুষের হাতে হাতে মোবাইল, ফোটোগ্রাফিতে এখন বিপ্লব এসেছে, ফোটোগ্রাফির মধ্য দিয়েই সাধারণ মানুষের লুকিয়ে থাকা প্রতিভা অনেক সময়ে বাড়িয়ে বেড়িয়ে আসে। ...
Comments
Post a Comment