দাবী মানছে না কর্তৃপক্ষ প্রতিবাদে আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ। উত্তেজনা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএলে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রোমোশনের ক্ষেত্রে অহেতুক টালবাহানা চলছে, প্রাপ্য মেলার ক্ষেত্রে সেই একই ছবি,প্রতিবাদে বুধবার রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএলের প্রশাসনিক ভবনের ভেতর বসে পড়লো স্থায়ী শ্রমিকরা, আন্দোলনে সামিল হলেন সংস্থার মৃত কর্মীদের পোষ্যরাও। অভিযোগ অনেকবার আবেদন নিবেদন করা হয়েছে কর্তৃপক্ষকে কিন্তু কোনো কর্ণপাতই করেনি ডিপিএল কর্তৃপক্ষ, বাধ্য হয়ে তাই এই জঙ্গী আন্দোলনে তারা নেমেছেন। শ্রমিক বিক্ষোভের জেরে আটকে পড়েন ডিপিএল আধিকারিকরা, যতক্ষণ দাবী না মিটছে ততক্ষন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সি নেতা উজ্জ্বল দাস। বিকেল চারটে থেকে যে আন্দোলন শুরু হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই আন্দোলন জারি রয়েছে, প্রশাসনিক ভবন থেকে বেড়োতে পারছেন না ডিপিএল আধিকারিকরা। প্রয়োজনে দাবী না মিটলে সারা রাত আধিকারিকদের আটকে রেখে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন, আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে, এর বেশী কিছু বলা সম্ভব নয় বলে এই আধিকারিক জানিয়ে দেন। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।