রাস্তায় আলো নেই, নেই বাম্পার আর এর জন্য বাড়ছে দুর্ঘটনা, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ইস্পাত নগরীর আশুতোষ মুখার্জী রাস্তায় না আছে কোনো বাম্পার না আছে কোনো লাইট। এর জন্য প্রতিনিয়ত দুর্গাপুর এন. আই. টি সাত নম্বর গেট সংলগ্ন আশুতোষ মুখার্জী রোডে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সোমবার সন্ধ্যেতে যে তিক্ত ঘটনার সাক্ষী ছিল দুর্গাপুরের মানুষ।
বহরমপুর দুর্গাপুর রুটের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি সরকারী বাসের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক চালকের এক মহিলা বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। উত্তেজিত জনতা বাসে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যাপক ভাঙচুরও হয় সরকারী ঐ বাসে।
মঙ্গলবার সকালে ফের উত্তেজিত স্থানীয় জনতা রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ শুরু করে, ঘন্টা তিনেক ধরে চলা এই রাস্তা অবরোধ ওঠে পুলিশের আশ্বাস পেয়ে। তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন যদি এরপরও রাস্তাতে বাম্পার আর লাইট না লাগানো হয় তাহলে আরো বড় আন্দোলন সংগঠিত করবেন তারা।
Comments
Post a Comment