বিজেপি কর্মী প্রয়াত সন্দীপ ঘোষের আবক্ষ মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা। প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=২০১৮সালের নয়ই ডিসেম্বর কাঁকসার রূপগঞ্জে বিজেপির স্থানীয় বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গত মাসের কুড়ি তারিখ রূপগঞ্জ মোড়ে প্রয়াত সন্দীপ ঘোষের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী। সোমবার রাতে দুষ্কৃতীরা সন্দীপ ঘোষের আবক্ষ মূর্তি ভেঙে দেয়। এই ক্ষেত্রেও অভিযোগের আঙ্গুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে মুচিপাড়া শিবপুর রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয় উত্তেজিত বিজেপি কর্মীরা। প্রায় ঘন্টা খানেকের এই অবরোধে ব্যাপক যানজট তৈরী হয় মুচিপাড়া শিবপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা।পড়ে পুলিশ এসে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তুলে নেওয়া হয় অবরোধ।বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ সন্দীপের হত্যাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে, আর এবার সন্দীপের আবক্ষ মূর্তির ওপর হামলা, দুষ্কৃতীদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার না করলে ফের ভয়ঙ্কর আন্দোলন তারা শুরু করবেন বলে জানাম. যদিওবিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, প্রচারের আলোতে আসতেই বিজেপি এইসব ভুলভাল কথা বলছে বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। প্রায় ঘন্টা খানেক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে এসে মুক্ত করে যানজট।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।