দুর্গাপুরে দলের প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সাংবাদিকদের প্রেস মাফিয়া বলে আক্রমণ তৃণমূল নেতার, আক্রমনের নিশানা থেকে বাদ গেল না পুলিশও।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রবিবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে সাংবাদিকদের কদর্য ভাষায় আক্রমণ করলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভার মঞ্চে সাংবাদিকদের প্রেস মাফিয়া বলে আক্রমণ করলেন তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বললেন লোহা চোর কয়লা চোরদের সাথে প্রেস মাফিয়ারা বিজেপির হয়ে কাজ করছে। এই  জনসভাতে লোহা চোর কয়লা চোরদের সাথে সাংবাদিকদেরও প্রেস মাফিয়া বলে আক্রমণ করার পর ভরা সেই মঞ্চে কোনো তৃণমূল নেতা মাইক ধরে কিংবা অন্য কোনো পথে সাংবাদিকদের মাফিয়া বলার জন্য দুঃখ প্রকাশ করার সৌজন্যবোধটুকু দেখাননি বরং কর্মী সমর্থকদের হাততালিতে উৎফুল্ল হয়েছেন    তারা । এখানেই থেমে থাকেননি তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সুর সপ্তমে চড়িয়ে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের  উপস্থিতিতে অমিতাভ বাবু খোদ পুলিশ কর্মীদেরও আক্রমণ শানিয়ে বলেন, পুলিশ সেইদিনও আমাদের ছিল না আজও নেই আমাদের সাথে,ওরা পাঁচিলে বসে আছে কখন কে ক্ষমতায় আসে তা দেখার জন্য, এত কিছু সত্ত্বেও তৃণমূল ক্ষমতায় আসবে বলে দাবী করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়।  কিভাবে আসবে বিজেপির বিরুদ্ধে জয় সেই পথও বাতলে দিলেন এই তৃণমূল নেতা বললেন, দলের ঝাণ্ডার সাথে বাতা নয় মোটা লাঠি লাগান, বিজেপি কর্মীদের ঐ লাঠি নিয়ে তাড়া করে মাঠ ফাঁকা করে দিন, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় নিদান দেন আগে মারুন বিজেপি কর্মীদের তারপর বাকিটা আমরা বুঝে নেব। রাজনৈতিক  মহলের একাংশ বলছেন,২০১১তে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, আর মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে কার্যতঃ ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়ে রাজ্যের আইনমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের পিটিয়ে মাঠ ফাঁকা করে দেওয়ার যে বার্তা দিলেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে,প্রশ্ন উঠেছে প্রকাশ্য জনসভাতে স্রেফ হাত তালি পাওয়ার জন্যই কি সস্তার রাজনীতি করতে সাংবাদিকদের প্রেস মাফিয়া বললেন এই তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়? উত্তর শুধু অমিতাভ বাবু দেবেন তা নয়,প্রকাশ্য জনসভায় সাংবাদিকদের প্রেস মাফিয়া বলে আক্রমণ  করার দায় এড়াতে পারেন না উপস্থিত মন্ত্রী নেতা সহ      অন্যান্য  বিশিষ্ট জনরাও।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।