আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশের জালে দুই দুষ্কৃতী।

নিউজ বেঙ্গল দুর্গাপুর≠ কাঁকসার বেসরকারী এক কারখানা থেকে চুরির দায়ে গ্রেপ্তার দুই।ধৃত দুই জনের নাম সঞ্জয় ঘোষাল ও কানাই চর।সোমবার ভোরে এই চুরির ঘটনা ঘটেছিল, সঞ্জয়কে বিহারের ডালটনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ ,আর তাকে জেরা করে দুর্গাপুরের কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে কানাইকে, অভিযুক্ত সঞ্জয়ের বাড়ী কোকওভেন থানার অন্তর্গত সুকুমার নগরে আর কানাইয়ের বাড়ী একই থানারঅন্তর্গত ডিপিএল কলোনী এলাকায়। পুলিশ ধৃত দুই জনকে জেরা করে এই অপরাধ চক্রের ৱ্যাকেটকে ধরার চেষ্টা করছে। ধৃত দুই জন ঐ বেসরকারী কারখানার নিরাপত্তারক্ষী। কাঁকসা থানার আধিকারিক অর্ণব গুহ জানিয়েছেন, ধৃতদের জেরা করে পুলিশ আরো অনেক তথ্য পাওয়ার চেষ্টা করছে। কাঁকসা থানার পুলিশের এই সাফল্যে খুশি শিল্পপতি মহল।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।