৩১শে জানুয়ারীর মধ্যে তৃণমূল সরকার সংখ্যালঘু হয়ে পড়বে দাবী সদ্য দলত্যাগী বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=যেভাবে তৃণমূলের মন্ত্রী সাংসদ আর নেতারা দল ছাড়ার জন্য ফোন শুরু করেছেন তাতে করে চলতি মাসের ৩১তারিখে বাংলার এই সরকার সংখ্যালঘু হয়ে পড়বে, দাবী করলেন সদ্য দলত্যাগী বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডল। রবিবার দুর্গাপুরের কাঁকসার বাড়ীতে ফিরলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল,বিশেষ নিরাপত্তাবাহিনী নিয়ে এইদিন নিজের বাড়ীতে ঢোকেন সুনীল বাবু,বিজেপি  কর্মীদের সাথে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ান বর্ধমান পূর্বের সাংসদ, দাবী করেন, জানুয়ারী মাসেই তৃণমূল কংগ্রেসের ধস নামবে, আর ৩১শে জানুয়ারী রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়ছে, আর সামনের নির্বাচনে ঘাস ফুলের প্রতীকে কাউকে দাঁড় করানোর খুঁজে পাওয়া যাবে না বলেও সাংসদ সুনীল মন্ডল দাবী করেন। রবিবারও পিকের আই প্যাক বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডল অভিযোগ করেন, একজন ব্যাপারীর কাছে আমাদের রাজনীতি শিখতে হবে, কি করবো আর কি করবো না সেটাও ওরা ঠিক করে দিচ্ছিল এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারেনা, ভেতরের এই যন্ত্রনা থেকে তৃণমূল নেতা মন্ত্রীরা দল ছাড়বেন বলে এইদিন দাবী করেন সাংসদ সুনীল মন্ডল।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।