শহরে বেআইনী পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে দিনের পর দিন অবৈধ পার্কিংয়ের সংখ্যা বাড়ছিল। বেশ কয়েকবার প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে গুরুত্ব দেয়নি বাইক ও গাড়ি চালকরা। শুক্রবার দুর্গাপুর মহকুমা শাসকের নির্দেশে আদালত বিল্ডিং এর সামনে থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হহল, আটক করা হল বেশ কিছু গাড়ি। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী জানিয়েছেন,বেশ কয়েকবার আমাদের কাছে অভিযোগ এসেছে, প্রথমটা বোঝানোর চেষ্টা হয়েছে, কিন্তু কাজ না হওয়াতে শুক্রবার এই অবৈধ পার্কিংএর বিরুদ্ধে অভিযানে নামে দূর্গাপুর মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।