পাট্টার দাবীতে দুর্গাপুরের মহকুমা শাসককে স্বারকলিপি দুর্গাপুর বস্তি উন্নয়ন সমিতির।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দীর্ঘদিন ধরে দুর্গাপুরের ধোবিঘাট মধুপল্লী সহ বেশ কিছু এলাকার মানুষ বসবাস করছেন এই শহরে।
অভিযোগ সরকার আসে সরকার যায় আর নেতারা ভোটের সময় এসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। এবার তাদের বাসস্থানের স্থায়ী পাট্টা দিতে হবে নাহলে ফের লাগাতার আন্দোলনের পথে নামবেন তারা।
শুক্রবার দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজীর কাছে দাবী সম্বলিত এই স্বারকলিপি তুলে দিল দুর্গাপুর শিল্পাঞ্চল বস্তি উন্নয়ন সমিতি। সংগঠনের পক্ষে কৃষ্ণ মাল জানান মহকুমা শাসক তাদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন এখন দেখা যাক কতদিনে তাদের দীর্ঘদিনের দাবীর বাস্তব রূপায়ণ হয়।
দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী জানান, দাবী সম্বলিত স্বারকলিপি তিনি যথাযথ জায়গাতে পৌঁছে দেবেন। দুর্গাপুর শিল্পাঞ্চল বস্তি উন্নয়ন সমিতির পক্ষে জানানো হয়েছে দাবী বিবেচিত না হলে শহর জুড়ে বড় আন্দোলন সংগঠিত হবে তার দায় মহকুমা প্রশাসনকেই নিতে হবে।

Comments
Post a Comment