দুর্গাপুরে তরুণী মৃত্যুকে নিয়ে দফায় দফায় থানা ঘেরাও, অভিযুক্তের সাত দিনের পুলিশী হেফাজতের নির্দেশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরে তরুণী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লো। রবিবার দফায় দফায় থানা ঘেরাও হল।
শুক্রবার রাতে নিউটউনশিপ থানার অন্তর্গত এম. এ. এম. সি হাসপাতালের সামনের মাঠ থেকে এক তরুণীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। এখন পরিবারের দাবী ঐ তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
অভিযোগের আঙুল ওঠে নিউটাউনশীপ থানার অধীন নবীন পল্লীর বাসিন্দা রাকেশ বাউড়ির দিকে। শনিবার এই ইস্যুতে নিউটাউনশীপ থানাতে গিয়ে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা,
দাবী ছিল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে আর ফাঁসি দিতে হবে। নিউটাউনশীপ থানার পুলিশ অভিযুক্ত রাকেশ বাউরিকে গ্রেপ্তার করে।
কিন্তু রবিবার সকাল থেকে শুরু হয় একপ্রস্থ নাটক। শুধু খুন কেন সাথে নেই কেন ধর্ষনের অভিযোগ,এই প্রশ্ন তুলে ফের সরব হয় মৃতার পরিবারের সদস্যরা।রাজনীতির রণাঙ্গনে তখন বিজেপি। দলের মহিলা শাখার উদ্যোগে রবিবার দুপুর সাড়ে এগারোটা থেকে নিউটাউনশীপ থানার সামনে শুরু হয় প্রবল বিক্ষোভ।
আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অভিযুক্ত রাকেশ বাউড়ির বাবা স্থানীয় তৃণমূল নেতা আর তার জন্যই শুধু খুনের মামলা দিয়ে ধর্ষণের বিষয়টা চেপে যেতে চাইছে পুলিশ। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিজেপির মহিলা মোর্চার আন্দোলন উঠে যায়,
মৃতার বাড়ীতে যান মহিলা মোর্চার সদস্যরা,কথা বলেন মৃতার পরিবারের সাথে। কিন্তু হটাৎ দুপুর তিনটে নাগাদ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। মৃতা তরুণীর পড়শিরা ফের নিউটাউনশীপ থানার সামনে চলে এসে বিক্ষোভ শুরু করে দেয়,
বাকবিতন্ডা শুরু হয় পুলিশ কর্মীদের সাথে, দাবী ছিল আগে ধর্ষণের পর খুনের অভিযোগ পুলিশ দায়ের করুক তারপর হবে বাকি কথা, হাল্কা মামলা করে অভিযুক্ত ছাড়া পেয়ে যাবে এটা তারা হতে দেবেন না।
পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে কমব্যাক্ট ফোর্স নামাতে বাধ্য হয় পুলিশ। অভিযুক্ত শাস্তি পাবেই এই আশ্বাস দেওয়ার পর ওঠে থানা ঘেরাও কর্মসূচী। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে যদি হালকা মামলা দায়ের করে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা হয় আর অভিযুক্ত ছাড়া পেয়ে যায় তাহলে আরো বড় আন্দোলনের পথে নামবেন তারা।
দুর্গাপুর নগর নিগমের স্থানীয় তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবব্রত সাঁই পাল্টা অভিযোগ করেন, বিজেপি মহিলা শাখার নেত্রীদের বলবো আগে বিজেপির জেলা সভাপতির আত্মীয়র বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের বিচারের দাবীতে ধর্নায় বসুক,তারা তারপর না হয় প্রচারের আলোতে এসে সস্তার রাজনীতি করবেন।
গোটা ঘটনায় রবিবার টানটান উত্তেজনা ছিল দুর্গাপুরের নিউটউনশিপ থানা এলাকাতে। এইদিকে অভিযুক্ত রাকেশ বাউরীকে সাত দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments
Post a Comment