শুরু হল দুর্গাপুর সাংস্কৃতিক মেলা। মেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।


নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর সাংস্কৃতিক মেলা যা কল্পতরু মেলা নামে পরিচিত সেই মেলার শুভ উদ্বোধন হল শুক্রবার। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এই মেলার শুভ উদ্বোধন করলেন। করোনা আবহে এই মেলায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। গতবারের চেয়ে এইবার মেলায় ১০০টির মতো স্টল কম হয়েছে।২৭০টির মতো স্টল হয়েছে এই কল্পতরু মেলাতে, বইমেলাতে ৫১টির মতো স্টল হয়েছে যা কিনা গতবারের চেয়ে ১১টির মতো স্টল বেশী। করোনা নিয়ে সরকারী বিধি মেনে চলার বার্তা রয়েছে দুর্গাপুর সাংস্কৃতিক মেলাতে, মেলার প্রত্যেকটি গেটে থাকছে স্বয়ংক্রিয় স্যানিটাইজার মেশিন, আর দর্শকদের মাস্ক পড়ে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে বলে মেলা কমিটির তরফে নয়ন মালাকার জানিয়েছেন। মেলা হচ্ছে মানুষের মিলনক্ষেত্র,তাই একটা মেলায় মানুষের সম্পর্কের ভিত মজবুত হয় বলে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক জানান। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, স্থানীয় ২৩নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা আইনজীবি দেবব্রত সাঁই সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।১০দিনের এই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।