নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন, চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পাণ্ডবেশ্বরের জামাই পাড়া এলাকা। শনিবার রাতের এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে রবিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠালো।
অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই নাবালিকা শনিবার রাতে কোনো কারণে হোক বাইরে বেরিয়েছিল ঠিক সেই সময় বছর কুড়ি একুশের মধ্যে থাকা তিনজন তাকে তুলে নিয়ে গিয়ে এ. বি পিটের কাছে পরিত্যক্ত এক খনি আবাসনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ,
এরপর পুরো ঘটনা জানাজানি হতেই তোলপাড় শুরু হয় খনি এলাকায়। নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ বিশাল রুইদাস, রোশন পাসোয়ান ও মহম্মদ তারিফ নামে তিনজনকে গ্রেপ্তার করে।
ধৃত তিনজনের মধ্যে দুই জনের বাড়ী এ. বি পিট ও ফুলবাড়ী কোলিয়ারি এলাকায় বলে জানা গেছে।
যদিও ধর্ষণের অভিযোগের কথা অস্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments
Post a Comment