কাপড়ের দোকানে চুরির ঘটনা দুর্গাপুরে। দোকানে হানা দিয়ে দুষ্কৃতী দল বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালালো। তদন্তে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানের তিন তলার গ্রিল ভেঙে নগদ ৮০হাজার টাকা সহ বেশ কিছু জিনিস নিয়ে পালালো দুষ্কৃতী দল। সোমবার সকালে দোকান খোলার পর ওপর তোলার গার্মেন্টস বিভাগের কর্মীরা দেখেন দোকানের পেছন দিকের দরজা খোলা অবস্থায় রয়েছে, সন্দেহ হওয়াতে সাথে সাথে পেছনের দিকে গিয়ে দেখেন গ্রিলের একাংশ ভাঙা। এই খবর জানাজানি হতে খবর দেওয়া হয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান কোনো পরিচিত লোকই এই ঘটনার সাথে জড়িত কারণ যে অংশে সিসিটিভি নেই সেখানেই তান্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। দোকান মালিক জানিয়েছেন, চুরির এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত পুলিশ খুঁজে বের করুক দুষ্কৃতীদের।দুর্গাপুর স্টেশন বাজার ব্যাবসায়ী কমিটির সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, করোনার লকডাউনের পর একটু একটু করে বাজার উঠতে শুরু হয়েছিল ঠিক এরই মধ্যে দুষ্কৃতী দলের এই হানা স্বাভাবিকভাবেই তাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে, একই সাথে নিরাপত্তাহীনতার ভাবনাও বাড়ছে ব্যাবসায়ীদের মধ্যে।অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে দুর্গাপুর স্টেশন বাজার ব্যাবসায়ী সমিতি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর স্টেশন চত্বরে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।