হাইটেনশন খুঁটির মেরামতির কাজ করতে এসে কৃষকদের প্রবল বিক্ষোভের মুখে কর্মীরা। উত্তেজনা দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=অন্ডাল বিমানবন্দর তৈরীর সময় তাদের জমির ওপর হাইটেনশন তার গিয়েছিল, ছিল খুঁটিও।  কথা ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ জমিদাতাদের নার্য্য ক্ষতিপূরণ দেবে, কিন্তু লাউদোহা থানার আরতি গ্রামের শ খানেক কৃষক এই ক্ষতিপূরণ পায়নি। বুধবার সকালে ক্ষতিগ্রস্থ এই কৃষকরা হাইটেনশন খুঁটির মেরামতির কাজে আসা কর্মীদের আটকে রেখে বিক্ষোভ শুরু করে দেয়। তাদের অভিযোগ ছিল, হাইটেনশন তার ও খুঁটির জন্য তারা জমির দাম পাচ্ছেন না আর বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১৪সাল থেকে ধাপে ধাপে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণ দিলেও আরতি গ্রামের ক্ষতিগ্রস্থ জমির মালিকরা আজও উপেক্ষিত আর বঞ্চিত, আর তার জন্যই বুধবার সকালে তারা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছে। ক্ষতিপূরণ না পেলে কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন আন্দোলনকারী কৃষকরা।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.