বহুতল আবাসনে একটি ঘরে চলছে মধুচক্রের আসর, প্রতিবাদে আবাসিকদের রাস্তা অবরোধ দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাত বাড়লেই অচেনা মুখ ঢুকছে আবাসনের একটি বাড়ীতে,অভিযোগ, নিয়ম করে প্রায় দিনই ঐ আবাসনে বসছে মধুচক্রের আসর। বারবার আবাসনের মালিককে বলা হয়েছিল ঐ ভাড়াটিয়াকে সরিয়ে দেওয়ার জন্য , কিন্তু এতে কোনো কর্ণপাতই করেননি বীরেশ্বর পাত্র নামে আবাসনের বাড়ীর ঐ মালিক।অভিযোগ এই সুযোগে রাত বাড়লেই অচেনা মুখের আনাগোনা বাড়তো ঐ আবাসনে, বসতো মধুচক্রের আসর।রমরমিয়ে চলা বেআইনী এই কারবার বন্ধ আর ঐ মহিলা ভাড়াটিয়াকে সরিয়ে দেওয়ার দাবী জানিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়লো দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত বিধাননগরের ফুলঝোড় মোড় সংলগ্ন শরৎ পল্লী এলাকায় থাকা একটি বহুতল আবাসনের আবাসিকরা। অবিলম্বে ঐ আবাসিককে সরিয়ে দিতে হবে এই দাবীতে ফুলঝোড় মোড়ের কাছে মেন রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ শুরু করে বহুতল আবাসনের আবাসিকরা, আর আবাসিকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে শরৎ পল্লীর বাসিন্দাদের একাংশ এই বিক্ষোভে সামিল হয়। শরৎ পল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ জনৈক  এক মহিলা এই বহুতল আবাসনে একটি আবাসন ভাড়া নিয়ে মধুচক্রের আসর বসায়,আর এতে দিনের পর দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। একই অভিযোগে সরব হন ফুলঝোড় মোড় সংলগ্ন ঐ বহুতল আবাসনের আবাসিকরাও। সোমবার রাতে টানা কুড়ি মিনিট ধরে রাস্তায় বসে পড়ে আর বাঁশ চেয়ার রেখে দিয়ে এই অবরোধে সামিল হন মহিলারা। একটা সময় বহুতল আবাসনের এক আবাসিক যার ভাড়া দেওয়া ঘরে বসে জনৈক ঐ মহিলা মধুচক্রের ব্যবসা করছিল তাকে সরিয়ে দেওয়ার দাবী জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা । যতক্ষণ না ঐ আবাসিককে সরিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষন রাস্তা অবরোধ করে রেখে দেওয়া হবে বলে স্বহুতল আবাসনের আবাসিকদের একাংশ সাফ জানিয়ে দেন। এরপর নিউটাউনশীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় বাড়ীর মালিককে।পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি, তবে বহুতল আবাসনের আবাসিকরা সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না ঐ মহিলাকে সরিয়ে দেওয়া হচ্ছে ততদিন তারা এই আন্দোলন জারি রাখবেন। অভিযুক্ত আবাসনের মালিক সব অভিযোগ অস্বীকার করেছেন, আর জনৈক ঐ মহিলা আবাসিকদের ক্ষোভ আঁচ করতে পেরে পালিয়ে যায় বলে বহুতল আবাসনের আবাসিকরা জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।