যেখানে সন্দেহ,অবিশ্বাস সেখানে না গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাটা গর্বের,মন্তব্য চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। জল্পনা বাড়িয়ে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে এলেন না জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার দুর্গাপুর সার্কিট হাউসের উদ্বোধন করে নব নির্মিত সেই ভবনেই থেকে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে দুর্গাপুর ছাড়ার আগে ভগৎ সিং মাঠে দলের নেতা, দুর্গাপুরের পুরপিতা ও পুরমাতাদের সাথে জেলার মন্ত্রী মলয় ঘটকের সাথে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের এই বৈঠকে ছিলেন না তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের এই যুব নেতা আবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। কেন এলেন না এই বৈঠকে? উত্তরে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বললেন, যেখানে সন্দেহ আর অবিশ্বাস সেখানে না গিয়ে বরং নেত্রীর মস্তিস্কপ্রসূত দুয়ারে সরকার কর্মসূচীতে তদারকির কাজ তিনি করেছেন,আর মেয়র দিলীপ অগস্তিকে তিনি জানিয়েও দিয়েছিলেন এই ব্যাস্ততার জন্য তিনি যেতে পারছেন না মুখ্যমন্ত্রীর বৈঠকে। বলে রাখা ভালো     মাস খানেক আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু  অধিকারীর পোস্টারের পাশে জায়গা পেয়েছিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আর দুর্গাপুরের বুকে যে     পোস্টারকে ঘিরে দুর্গাপুরের রাজনীতি তোলপাড় হয়েছিল, ইঙ্গিতপূর্ণ এই ছবি দেখে জল্পনা বেড়েছিল শহর জুড়ে। এখন এই ছবি দেখেই কি শুরু দূরত্বের? উত্তরে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বললেন, যেখানে সন্দেহ আর অবিশ্বাসের বাতাবরণ কি দরকার সেই জায়গাতে যাওয়ার, বরং বুধবার দুয়ারে সরকারের কর্মসূচীতে থাকতে পেরে আমি বেশ খুশি আর যারা আমায় অবিশ্বাস করছে সন্দেহ করছে করুক নোংরা রাজনীতি দিয়ে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়নি যাবেও না,আর রইল আমাকে বিশ্বাসের প্রশ্ন, যারা অবিশ্বাস করছে করুক অসুবিধা নেই,অবিশ্বাসের  জবাব আমি মানুষের কাজ করে দেব।  মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন কলকাতা পাড়ি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সেই পথে না হেঁটে তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জেলা সফর এমনকি দুর্গাপুরে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকের দিন শহরেই ছিলেন। তবে বুধবারও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জোরের সাথে ফের বলেন, যা কিছু ঘটে যাক কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমি আজীবন সম্পর্ক রেখে যাবই আর এই ব্যাপারে যে যা ভাবে ভাবুক, নো কম্প্রোমাইস শুভেন্দুদার ব্যাপারে। রাজনৈতিক মহল বলছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য জল্পনার যবনিকা পড়বে কিনা জানা নেই, কিন্তু এই রাজনৈতিক আবহে তাৎপর্যপূর্ণ তো বটেই। এখন সবকিছু প্রশ্নের উত্তর সময় দেবে। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।