রাজ্য সরকারের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হল সাধারণ মানুষের হাতে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=১০বছরে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষের জন্য কি ধরণের উন্নয়নমূলক কাজ করেছেন তার রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দিতে সাড়া রাজ্যের সাথে দুর্গাপুরেও বঙ্গধ্বনি যাত্রা শুরু হল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে থেকে তৃণমূল কর্মীরা একটি পদযাত্রা বের করেন,যে পদযাত্রায় শহরের মহানাগরিক দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, তৃণমূল নেতা উত্তম মুখার্জী সহ দলের পুরপিতা ও পুরমাতারা অংশ নিয়েছিলেন। পদযাত্রা থেকে তৃণমূল কর্মীরা দলের রিপোর্ট কার্ড তুলে দেন দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের হাতে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব বলছেন বিরোধীরা যতই কিছু বলুক একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন প্রকল্পগুলির জন্য মামুষের আশীর্বাদ পাবেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু হওয়া বঙ্গধনী যাত্রা বিধাননগরের রামসীতা মন্দিরে এসে শেষ হয়, সেখানে বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।