বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনার মঞ্চেই বিজেপি,সিপিএম,ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।উচ্ছসিত ঘাস ফুল শিবির।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজ্য সরকারের দশ বছরের কাজের খতিয়ান রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা।
মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ৯নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা মঞ্চ থেকে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বেশ কিছু মানুষ।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের হাত ধরে এই যোগদান পর্ব হল। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়।
মঙ্গলবারের এই কর্মসূচীতে ছিলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় দাবী করেন,সামনের একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস শেষ হাসি হাসবে। দুর্গাপুর ইস্পাত নগরীর রবীন্দ্র ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বঙ্গধনীর প্রচার যাত্রা শুরু হয়,
এরপর তৃণমূল কর্মীরা ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, স্থানীয় ৯নম্বর ওয়ার্ডের পুরপিতা রিনা চৌধুরী, দলের নেতা শঙ্করলাল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন মঙ্গলবারের কর্মসূচীতে।

Comments
Post a Comment