সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরতে দুর্গাপুরে বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি অনুষ্ঠান।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=এই দশ বছরে রাজ্য সরকার কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরতে শুরু হয়েছিল বঙ্গধ্বনি যাত্রা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের হাতে। সেই বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি হল সোমবার। দুর্গাপুর পশ্চিমের বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় দুর্গাপুরের সিটিসেন্টারের গান্ধীমোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অফিস পর্যন্ত একটি পদযাত্রা হয়। যে পদযাত্রায় ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল অভিযোগ করেন, বালি কয়লা মাফিয়াদের নিয়ে বিজেপি মনে করছে বাজিমাত করেছে, কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেসেই।দুর্গাপুর পশ্চিমের পুরপিতা ও পুরমাতাদের  পাশাপাশি দলীয় নেতৃত্ব সোমবারের এই বঙ্গধ্বনি যাত্রায় অংশ নিয়েছিলেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও বঙ্গধ্বনি যাত্রা বের করেন তৃণমূল কর্মী সমর্থকরা, যার পুরোভাগে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি,   ডেপুটি মেয়র  অনিন্দিতা মুখোপাধ্যায়,তেইশ  নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই। জোড়া ফুল থেকে পাঁপড়ি নিয়ে যদি বিজেপি মনে করে বাংলায় পদ্ম ফুল ফোটাবে তাহলে মূর্খের স্বর্গে ব্বাস করছে বিজেপি, দাবী তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের। ইস্পাত নগরীর ১নম্বর বোরো অফিসের সামনে থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়ে ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে তৃণমূল কর্মীদের এই পদযাত্রা। তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ, মেয়র পরিষদ অমিতাভ ব্যানার্জী,পবিত্র চ্যাটার্জী, সহ আরো অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ সোমবার দলীয় এই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।