দল থেকে চোরদের না তাড়ালে বাংলায় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হবে বিস্ফোরক মন্তব্য আই. এন. টি. টি. ইউ. সি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দল থেকে চোরদের না তাড়ালে বাংলায় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হবে। জল্পনা বাড়িয়ে মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়ালের।
বুধবার দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের এক সমাবেশের মঞ্চ থেকে বিশ্বনাথ পাড়িয়াল আক্রমণের সুর চড়িয়ে বলেন, চোরদের তাড়িয়ে দিলে পদ্ম ফুটবে না আর যদি না তাড়ানো যায় তাহলে বাংলাতে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হবে । যে বিদ্রোহের সুর শোনা গিয়েছিল নন্দীগ্রামের মাটিতে তা কি আছড়ে তা কি আছড়ে পড়লো পশ্চিম বর্ধমান জেলাতে?
এবার কি এই জেলাতেও রাজনীতির নুতন সমীকরণ তৈরী হতে চলেছে? বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান বলতে আই. এন. টি. টি. ইউ. সি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল কি ইঙ্গিত দিতে চাইলেন?
তাহলে কি পশ্চিম বর্ধমান জেলাতেও তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট? তাহলে কি সামনের দিনে দলের নেতৃত্বের একাংশকে চ্যালেঞ্জ ছুঁড়তে দলের মধ্যে থেকে নুতন কোনো টিম তৈরী হচ্ছে? এখন দেখার বিষয় দল কতটা ঝুঁকি নিতে পারে এই বিস্ফোরক মন্তব্যের বিরুদ্ধে? আর এই প্রশ্নের উত্তর এখন লাখ টাকার প্রশ্ন।

Comments
Post a Comment