ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত পরপর দুটি দোকান, উত্তেজনা দুর্গাপুরে, ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরে তিরিশ নম্বর ওয়ার্ডের চিত্রভানু সিনেমা হল রোডে দুটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে নিমেষেই আতঙ্ক ছড়ালো এলাকায়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন, কিন্তু জলের অভাবে আগুন নেভানোর কাজ ব্যাহত হওয়াতে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
একটা সময় জলের অভাবে নিধিরাম সর্দারের ভূমিকাতে দাঁড়িয়ে থাকে দমকল কর্মীরা, আগুনের লেলিহান শিখা নেভাতে এরপর স্থানীয় বাসিন্দারা নিজেরাই বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
কেন পর্যাপ্ত জল না নিয়ে আগুন নেভাতে চলে এল দমকল কর্মীরা এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
সোমবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ প্রথম স্থানীয়রাই দেখতে পায় একটি কাঠের দোকান থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে, সাথে সাথে পাশের একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
শান্তি রায় নামে দুর্গাপুর সিটিসেন্টার দমকল বিভাগের এক আধিকারিক জানান খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি ঘটনাস্থলে, জলের একটু সমস্যা হয়েছিল ঠিকই কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গেছে,
বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকার মানুষ। দুটি দোকান মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্রায় দেড় ঘন্টার চেষ্টাতে আগুন কোনোক্রমে নিয়ন্ত্রণে আসে।

Comments
Post a Comment