দুর্গাপুর নগর নিগমের অধীন সমস্ত এলাকার আদিবাসীরা বঞ্চিত। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী গাওতার।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডের আদিবাসী মানুষজন আজ বঞ্চনার শিকার, না আছে জমির পাট্টা না আছে অন্য কোনো সুযোগ সুবিধা, অথচ ক্ষমতায় আসার আগে সরকার বলেছিল সমস্যা সমাধান করা হবে কিন্তু সবই আজ কথার কথাতে রয়ে গেছে।
সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন নিবেদন করা হয়েছে কিন্তু কেউ কোনো গা করেনি সমাধানের প্রশ্নে। এইরকমই ১৪দফা দাবী নিয়ে দুর্গাপুর নগর নিগমের গেটের সামনে বিক্ষোভে সামিল হল আদিবাসী গাওতার সদস্যরা।
সংগঠনের নেতা শ্যামল মুর্মুর অভিযোগ, অনেকবার বলা হয়েছিল তাদেরকে সাথে নিয়ে সমস্যাগুলি সমাধানের ব্যবস্থা করার কিন্তু কেউ শোনেনি তাদের কথা উল্টে আদিবাসীরা প্রতিনিয়ত হয়েছে পুলিশ প্রশাসনের অত্যাচারের শিকার।
পশ্চিম বর্ধমান জেলা আদিবাসী গাওতা থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর তারা মিথ্যে প্রতিশ্রুতিতে মন ভোলাতে চান না, এরপরে বড় আন্দোলনে তারা নামছেন, প্রয়োজনে স্তব্ধ করে দেওয়া হবে দুর্গাপুর।
শেষ পর্যন্ত দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি তাদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে দুর্গাপুর নগর নিগমের গেটের সামনে থেকে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়। অশান্তি এড়াতে এইদিন পুলিশ মোতায়ন ছিল দুর্গাপুর নগর নিগম চত্বরে।

Comments
Post a Comment