রাজ্য সরকারের দুয়ারে দুয়ারের পাল্টা বাজারে বাজারে কর্মসূচী কংগ্রেসের।দুর্গাপুরে পদযাত্রা কংগ্রেস কর্মী সমর্থকদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দিনের পর দিন বাড়ছে আলু, পিঁয়াজ শাক সবজির দাম, আর মানুষকে বোকা বানাতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দুয়ারে দুয়ারে সরকারী কর্মসূচীর কথা বলছেন।
এই অভিযোগকে সামনে রেখে রবিবার দুর্গাপুরে দুয়ারে দুয়ারের পাল্টা বাজারে বাজারে কর্মসূচী করল কংগ্রেস।
দুর্গাপুরের বিধাননগর মার্কেটের সামনে দিয়ে এই ইস্যুতে একটি পদযাত্রা করল কংগ্রেস কর্মী সমর্থকরা।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার পদে পদে সাধারণ মানুষকে দুয়ারে দুয়ারে সরকারী পরিকল্পনার কথা বলছেন, বলছেন স্বাস্থ্য সাথী খাদ্য সাথির কথা,
এখন মানুষ যদি মূল্যবৃদ্ধির জেরে খেতেই না পায় তাহলে এইসব প্রকল্প করে লাভ কোথায়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবী জানিয়েছে সরকারের কাছে, শুধু ভোট সর্বস্ব রাজনীতি নয় প্রয়োজনে মানুষের স্বার্থে আরো বড় আন্দোলনের পথে নামবে তারা।
কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর পাশাপাশি সোনা চ্যাটার্জী, অশোক শাসমল সহ আরো অনেক দলীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন এইদিনকার পদযাত্রায় অংশ নিয়েছিলেন।
বিধাননগর হাউসিং কলোনী থেকে পদযাত্রাটি শেষ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল মোড়ে এসে শেষ হয় কংগ্রেসের এই পদযাত্রায়।

Comments
Post a Comment