দলে অসামাজিক কাজে লোকজন যুক্ত হচ্ছে. এই অভিযোগে দুর্গাপুরে পলাশডিহার বিজেপির যোগদান মেলাতে ধুন্দুমার কান্ড, ভাঙচুর হাতাহাতি।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =দলে অসামাজিক কাজে যুক্ত লোকজনদের টাকার বিনিময়ে নিয়ে নেওয়া হচ্ছে। এই অভিযোগকে ঘিরে সোমবার দুর্গাপুরে বিজেপির যোগদান মেলাতে ধুন্দুমার কান্ড, দলের কর্মী নেতা বলে দাবী করে বেশ  কিছু বিজেপি কর্মী মঞ্চে উঠে শুরু করে ভাঙচুর, হল হাতাহাতি, ধস্তাধস্তি আর বিড়ম্বনার এই ছবিতে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত বিজেপি নেতৃত্ব। অভিযোগ, কোনোরকম আলোচনা ছাড়াই কয়লা চোর সহ অসামাজিক কাজে যুক্ত লোকেরা দলের ঝান্ডা হাতে নিচ্ছে আর যাকে ঘিরে নির্বাচনের আগেই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একঝাঁক রাজ্য নেতা তখন দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করছেন ঠিক তখনই দলেরই কর্মী নেতাদের একাংশ যোগদান মেলার মঞ্চে উঠে ভাঙচুর হাতাহাতিতে জড়িয়ে পড়লো ভেঙে দেওয়া হল চেয়ার টেবিল। পড়ে পরিস্থিতি কোনোক্রমে সামাল দেয় বিজেপি নেতৃত্ব। এইদিকে বিজেপির এই যোগদান মেলাকে ভাঙচুর মেলা বলে কটাক্ষ করল তৃণমূল নেতৃত্ব। দলের নেতা উত্তম মুখার্জীর অভিযোগ কয়লা মাফিয়াদের নিয়ে যোগদান মেলা এটা বিজেপিই একমাত্র করতে পারে। দুষ্কৃতী সমাজবিরোধীদের নিয়ে এই যোগদান মেলা মানুষ দেখলো উত্তরটা ভোটের সময় দেবে। দুর্গাপুরবাসীর জন্য কালো দিন ছিল সোমবারের বিজেপির যোগদান মেলা, যেখানে নেতা দুষ্কৃতী সবাই ওপেন মঞ্চে মিলে মিশে একাকার। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, দুর্গাপুর আসানসোলের মানুষ তৈরী এই অন্যায়ের জবাব দেওয়ার জন্য। তবে মঞ্চে দাঁড়িয়ে রাজেশ ঝাঁ ওরফে রাজু ঝাঁকে ক্লিনচিট দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, বিশিষ্ট এই সমাজসেবীকে নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল, আর পুলিশ, তাহলে কি ফের প্রত্যাবর্তন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দে আর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের আনাচে কানাচে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।