স্বাস্থ্য বিধি মেনে হবে দুর্গাপুরের কল্পতরু মেলা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মেলা হল সম্প্রীতির মেল বন্ধন, মিলনের ক্ষেত্র। করোনা আবহ মানুষের মিলন ক্ষেত্রে একটা অন্তরায় তৈরী করছিল। কিন্তু এবার সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে হচ্ছে কল্পতরু মেলার আয়োজন। দুর্গাপুরের গ্যামন ব্রীজ সংলগ্ন কল্পতরু ময়দানে নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হতে চলেছে কল্পতরু মেলা।দশ দিনের এই মেলার আয়োজনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আরোপ করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে মেলার ভেতরে ঢুকতে দেওয়া হবে না, যদি কেউ মাস্ক আনতে ভুলে যান তাহলে গেটের সামনেই মাস্কের স্টল থাকবে, যেখানে বাজার থেকে অনেক কম দামে মাস্ক বিক্রি করা হবে। এবার করোনার সংক্রমণ এড়াতে মেলার প্রতিটি গেটে থাকবে স্বয়ংক্রিয় স্যানিটাইজিং এর ব্যবস্থা, এর জন্য অতিরিক্ত ৯০হাজার টাকা খরচা হবে বলে কল্পতরু মেলা কমিটির পক্ষে নয়ন মালাকার জানিয়েছেন। প্রতিবারের মতো খুব বেশী স্টল এবার মেলাতে থাকছে না,রাস্তা ফাঁকা রাখার জন্য ফুটপাতে কোনো ব্যাবসায়ীকে বসতে দেওয়া হবে না। সামাজিক দূরত্ব বজায়, সহ সরকারী বিধি নিষেধ মেনে চলার বার্তা দেওয়া হবে প্রতিনিয়ত। কল্পতরু মেলা কমিটির পক্ষে নয়ন মালাকার জানান, লাভ ক্ষতির হিসেব কষে নয়, করোনা আবহের মধ্যেও এবার মেলার আয়োজন হচ্ছে নতুন বছরের শুরুতে শুধু সাধারণ মানুষের আনন্দের এক উৎসবে মেতে ওঠার বার্তাকে সামনে রেখে। ডিপিএলের অতিথিশালাতে এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি জানান, পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে আমরা কল্পতরু মেলার আয়োজনের জন্য আবেদন করেছিলাম কথা দিয়েছি সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে মেলা হবে সেই প্রেক্ষিতে হচ্ছে দুর্গাপুরের কল্পতরু মেলা।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।