বস্তাবন্দী মৃতদেহর কিছু অংশ ও হাড় কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। তদন্তে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=হাড়গোড় আর কঙ্কালের পাশাপাশি মৃত এক ব্যাক্তির শরীরের কিছু অংশ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের কাদারোড এলাকায়। মঙ্গলবার সকালে ওয়ারিয়া ফাঁড়ির অন্তর্গত কাদারোডের যৌনপল্লী এলাকার একটি নর্দমার আবর্জনার স্তুপ থেকে বস্তাবন্দী এই মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান সম্ভতঃ অনেকদিনের এই মৃতদেহ। এই খবর চাউর হতেই গোটা এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহটি কিভাবে এখানে এল তা নিয়ে পুলিশী তদন্ত শুরু হয়েছে, জানার চেষ্টা চলছে মৃত ব্যাক্তির পরিচয়।মঙ্গলবার সকালে স্থানীয়রাই পুলিশকে খবর দেয় এরপর পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ ও হাড়গোড়। স্থানীয় সিমেন্ট কলোনীর বাসিন্দা বছর ৩২এর মঙ্গল বাউরি নামে এক ব্যাক্তি গত চার মাস ধরে নিখোঁজ হয়ে রয়েছে, এখন সেই পরিবারের দাবী এটি মঙ্গলের মৃতদেহ। ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। এরপর তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে মৃতদেহটি মঙ্গল না অন্য কারোর। মঙ্গল বাউড়ির মা দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করতেন,বছর সাতেক আগে মা মারা যাওয়ার পর মঙ্গল স্ত্রীকে নিয়ে মাসি মেসোর বাড়িতেই থাকতো, বেশ কয়েক লক্ষ টাকা মঙ্গলের নামে রয়েছে বলেও সূত্রমাফিক জানা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৬তারিখ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল মঙ্গল, থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। গোটা ঘটনায় এখন পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।