দলের সর্বভারতীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদ দুর্গাপুরে রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বৃহস্পতিবার দলের সর্বভারতীয় জেপি নাড্ডার ওপর হামলার চেষ্টার অভিযোগে শুক্রবার দুর্গাপুরে পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। নিউটাউনশীপ থানার অন্তর্গত ফুলঝোড় মোড়ের কাছে গুরুত্বপূর্ণ রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদে সামিল হন তারা। রাস্তাতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় বিজেপি কর্মীরা। প্রায় মিনিট পঁচিশের অবরোধে ব্যাপক যানজট তৈরী হয় বিধাননগরের রাস্তাতে। পড়ে পুলিশের এসে তুলে দেয় অবরোধ, মুক্ত হয় যানজট। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের সর্বভারতীয় সভাপতির ওপর হামলা চালিয়েছে, সামনের দিনে এই ইস্যুতে বড় আন্দোলনের পথে তারা পা বাড়াবেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।