"দুয়ারে সরকার”প্রকল্পের কাজ দুর্গাপুরে। সরকারী প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের ভিড়।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=স্বাস্থ্য সাথী থেকে খাদ্য সাথী,কন্যাশ্রী কিংবা ঐকশ্রী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দুয়ারে সরকারের পরিকল্পনা।
আর সেই পরিকল্পনামাফিক সোমবার দুর্গাপুর নগর নিগমের তেইশ থেকে সাতাশ নম্বর ওয়ার্ডের মানুষজনদের সরকারী প্রকল্প পৌঁছে দিতে বিধাননগরে বিশেষ শিবির হল যেখানে নগর নিগমের পুরপিতা ও বোরো চেয়ারম্যানদের পাশাপাশি ছিলেন সরকারী স্তরের আধিকারিকরা।
নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই জানান, এই মানুষের ভিড় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থার আর আশীর্বাদের সঙ্কেত।
সোমবার দুর্গাপুরের বিধাননগরের সরকারী স্কুলের মাঠে এই বিশেষ শিবিরে দুর্গাপুর নগর নিগমের পুরপিতা ও পুরমাতারা সাধারণ মানুষ কিভাবে স্বাস্থ্য সাথীর ফর্ম ফিলাপ আর জমা করবেন তা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন,
শোনেন তাদের সমস্যার কথা, দেখিয়ে দেন সুরাহার পথ। একই সাথে সরকারী বিভিন্ন প্রকল্পের পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশের বিধাননগর ফাঁড়ির পুলিশ,
করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়ার পাশাপাশি পুলিশের মানবিক এক মুখও দেখলো উপস্থিত সাধারণ মানুষ।
লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এক বয়স্ক মানুষ তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সেই পুলিশ কর্মীরাই, ব্যবস্থা করল চিকিৎসার।
সব মিলিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আসা সাধারণ মানুষ বললেন এর চেয়ে আর বড় পাওয়া আর কি হতে পারে।

Comments
Post a Comment