দুর্গাপুরে বেসরকারী কারখানার ভেতরে দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হল।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=গত মাসের ২২তারিখ দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার বেসরকারী এক কারখানার ভেতর দুর্ঘটনায় মৃত্যু হয় এক ঠিকা কর্মীর। দেবীপ্রসন্ন নন্দী নামে ঐ ঠিকা শ্রমিকের বুকে লোহার রড ঢুকে গিয়ে মৃত্যু হয়েছিল।
সেইদিনই মৃত শ্রমিকের ক্ষতিপূরণ আর পরিবারের একজনের চাকরীর দাবীতে সরব হয়েছিল শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তার ব্যাপারে উদাসীনতার অভিযোগ এনেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা জেলা আই. এন. টি. টি. ইউ. সি সভাপতি বিশ্বনাথ পারিয়াল।
দুর্গাপুর ই.এস. আই হাসপাতালে গিয়ে জেলা আই. এন. টি. টি. ইউ. সি সভাপতি বিশ্বনাথ পারিয়াল কথা দিয়েছিলেন যাতে মৃত শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পায় তার জন্য কারখানা কর্তৃপক্ষকে তিনি চাপ দেবেন।
বুধবার বিকেলে সগরভাঙার বেসরকারী ঐ কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারের হাতে ৮লক্ষ টাকার চেক তুলে দিল, প্রতিশ্রুতি দিয়েছে ১০থেকে ১২দিনের মধ্যে পরিবারের কাউকে চাকরীর ব্যবস্থা করে দেওয়া হবে।
বিশ্বনাথ পারিয়াল মৃত শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন, সাথে ছিলেন বেসরকারী ঐ কারখানা কর্তৃপক্ষ, ও দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ।
পশ্চিম বর্ধমান জেলা আই. এন. টি. টি. ইউ. সি সভাপতি বিশ্বনাথ পারিয়াল জানান, টাকার অঙ্ক শ্রমিকের জীবনের মাপকাঠি হতে পারেনা কিন্তু মৃত্যুর পর এই শ্রমিক পরিবার যাতে আর্থিক সঙ্কটের মুখে পড়ে না যায় তার জন্য এই আর্থিক সাহায্য,
কারখানা কর্তৃপক্ষ কথা দিয়েছেন দিন ১০থেকে ১২র মধ্যে মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।
Comments
Post a Comment