কাজের স্থায়ীকরন চাই,এই দাবীতে শুক্রবার দুর্গাপুর মহিলা কলেজের মূল গেটের সামনে কাজ বন্ধ করে দিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়লো। দুর্ভোগে ছাত্রীরা।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেউ কুড়ি কেউ তিরিশ বছর ধরে কাজ করে চলেছে, কিন্তু আজ তারাই বঞ্চিত হয়ে পড়ে রয়েছে। কাজের স্থায়ীকরণের দাবী জানিয়ে শুক্রবার অবস্থান বিক্ষোভে বসে পড়লো কলেজের অস্থায়ী কর্মচারীরা।
সংগঠনের তরফে সমর দেব জানান, কলেজের গেট খোলা থেকে পড়াশোনা করানো কিংবা কন্যাশ্রীর কাজ করা সবটাই করতে হয় আমাদের আর আমরাই আজ বঞ্চিত হয়ে পড়ে রয়েছি আর সপ্তাহে এক দুটি ক্লাস নিয়ে অতিথি শিক্ষিকারা স্থায়ীকরণের ব্যাপারে ধাপে ধাপে এগোচ্ছে।
রাজ্য জুড়ে আট হাজারের মতো কর্মচারী আছেন আর পশ্চিম বর্ধমান জেলার সংখ্যাটা একশো ষাট জনেরও বেশী যারা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হয়ে চলেছেন। অবিলম্বে তাদের ব্যাপারে যদি সরকার কোনোরকম সদর্থক ভূমিকা না নেয় তাহলে আরো বড় আন্দোলন তারা সংগঠিত করবে।
শুক্রবার আন্দোলনকারীরা কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হওয়াতে সমস্যায় পড়েন কলেজের ছাত্রীরা, কিন্তু অসুনবিধা সত্ত্বেও অস্থায়ী কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ছাত্রীরা।
Comments
Post a Comment