শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে দুর্গাপুরে বঙ্গধ্বনি যাত্রা। দলে মীরজাফরদের কোনো জায়গা নেই বার্তা তৃণমূল কর্মীদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের ৪২নম্বর ওয়ার্ডের সুকুমার নগর কলোনী মোড় থেকে সরকারের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রা তৃণমূল কর্মীদের। একই সাথে এই যাত্রা থেকে স্লোগান ওঠে দলে মীরজাফরদের কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ানো হল এইদিন, দলের কর্মীরা রবিবারের এই কর্মসূচীতে স্লোগান তোলেন, ভোট হোক উন্নয়নের নিরিখে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,৪২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজা, তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন,উন্নয়নের নিরিখে ভোট হোক, তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে যে কাজ করেছে তার উত্তর ভোটে প্রতিফলন হবেই। সুকুমার নগর থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেই পদযাত্রা শেষ হয় শ্যামপুর রাজীব গান্ধী মূর্তির সামনে। রবিবার তৃণমূল কংগ্রেসের কর্মসূচী থেকে রাজ্য সরকারের দশ বছরের কাজের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে।
Comments
Post a Comment