দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে হাওড়া থেকে দিল্লী পায়ে হেঁটে যাত্রা নাট্য অভিনেতা জয়রাজের।
নিউজ বেঙ্গল রাজেশ সেনগুপ্ত পশ্চিম বর্ধমান দুর্গাপুর=পেশায় নাট্য অভিনেতা, পারতেন আর্থিক সাচ্ছন্দের মধ্যে থেকে জীবনটা কাটিয়ে দিতে,
কিন্তু সেই রাস্তাতে না গিয়ে আত্মিক এক টানে এবার দিল্লীর কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করলেন নাট্য অভিনেতা জয়রাজ ভট্টাচার্য্য।
হাওড়া শিবপুর থেকে ২৮তারিখ তিন সাথীকে সাথে নিয়ে হাঁটা শুরু করেছিলেন জয়রাজ আর ১৬০০কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবেন জয়রাজ ভট্টাচার্য্য।
কেন্দ্রের কৃষি বিলের বিরোধীতায় সংসদ, বিধানসভায় যে লড়াই হবে হোক, আসল লড়াই হবে পথে নেমে, আর সেই বার্তাকে সামনে রেখে পায়ে হেঁটে পথ চলা শুরু জয়রাজ ও তার তিন সাথীর।
ওরা আমাদের অন্নদাতা, প্রবল শীতের মধ্যেও রাস্তায় বসে দাঁতে দাঁত চেপে লড়াই করছে এই অন্নদাতারা, এরই মধ্যে শহীদ হয়েছেন ৪০জন, কোথাও কোথাও শাসকের লাল রক্তচক্ষুর শিকার এরা, তাই এদের টানে শুরু পায়ে হেঁটে আমার আর তিন সাথীর পথ চলা,
বললেন জয়রাজ ভট্টাচার্য্য ।নতুন বছরের ৫তারিখ পৌঁছনোর কথা দিল্লিতে আর সেখানে গিয়ে আন্দোলনরত কৃষকদের জয়রাজ আর তার তিন সাথী বার্তা দেবেন এই আন্দোলনে পাশে আছি আমরা,
পাশে রয়েছে বাংলার মানুষ। বুধবার দুর্গাপুরে জয়রাজ আর তার তিন সাথীকে সম্বর্ধিত করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ জীবন রায়, সাথে ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়,
কৃষক আন্দোলনের ওপর লেখা স্বপন মজুমদারের একটি বইও উপহার দেওয়া হল জয়রাজ ভট্টাচার্যকে।কৃষি বিলের বিরোধিতায় দুর্গাপুরের সিটিসেন্টারে একটি পথ নাটিকা দেখার পর 
ফের দিল্লীর কৃষকদের কাছে পৌঁছে সেই আন্দোলনে সামিল হতে পুস্প বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটা শুরু করল জয়রাজ ভট্টাচার্য্য ও তার তিন সাথী।

Comments
Post a Comment