রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত? এই প্রশ্নে এবার বিজেপির অন্দরের মতবিরোধ সামনে এল।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বিজেপির অন্দরে কি মতবিরোধ বাড়ছে?রাজনৈতিক মহল অন্ততঃ তাই মনে করছে। আসানসোলের বারাবনিতে বোমা গুলির লড়াইয়ে আহত দলীয় কর্মীকে দুর্গাপুরে দেখতে এসে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী দাবী করেন যে পরিস্থিতি এই রাজ্যে তৈরী হয়েছে তাতে করে তারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবী জানাচ্ছে। শনিবার দুর্গাপুরে এসে বিজেপির একটি বাইক ৱ্যালিতে যোগ দিয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি তথা রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী পাল্টা বক্তব্য রেখে বলেন, রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল শহীদ হয়ে যাবে, আর বিজেপির প্রতি মানুষের যে সমর্থন এখন বাড়ছে তাতে করে অহেতুক দিদি ভাইপো আর তৃণমূলকে শহীদের সন্মান দিয়ে কোনো লাভ নেই। রাজনৈতিক মহল মনে করছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বঙ্গ বিজেপি ব্রিগেডের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের এই মতবিরোধে এখন বেশ বিড়ম্বনাতে গেরুয়া শিবির।“আর নয় অন্যায়”এই কর্মসূচীকে সামনে রেখে রবিবার দুর্গাপুরের মুচিপাড়া থেকে ইস্পাত নগরীর চন্ডিদাস পর্যন্ত একটি বাইক ৱ্যালি বের করে বিজেপি নেতৃত্ব। রাজু ব্যানার্জী সহ জেলা বিজেপি নেতৃত্ব এই বাইক ৱ্যালিতে অংশ নিয়েছিলেন। রবিবার বিজেপির বাইক ৱ্যালিকে ঘিরে অশান্তি এড়াতে ছিল পুলিশী ব্যবস্থা।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।