রাজ্যে অশান্তি তৈরীর চেষ্টা করছে বিজেপি, দুর্গাপুরে সার্কিট হাউস উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজ্যে পরিকল্পনা করে ধ্বংসাত্মক রাজনীতি করছে বিজেপি, তৃণমূল রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করবে। দুর্গাপুরে সার্কিট হাউস উদ্বোধন করে এই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সার্কিট হাউস উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, উত্তরকন্যা অভিযানে গিয়ে যে বিজেপি কর্মীর মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসের মুণ্ডুপাত করছে বিজেপি,আদপে সেই মৃত্যু অন্য কারণে কিন্তু অহেতুক রাজনীতি করে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে পদ্ম শিবির এটা সরকার বরদাস্ত করবে না।দুর্গাপুরের মতো আসানসোল খড়্গপুরেও সার্কিট হাউস করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন ঘোষণা করেন। ব্যাঙ্ক থেকে শুরু করে সব রাষ্ট্রায়ত্ত শিল্প বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করেন বিজেপি যে মানসিকতা নিয়ে এই বাংলাতে রাজনীতি করছে তা সুস্থ মাথার কাজ নয় আর বাংলার মানুষ এই অন্যায় বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছিল।দুর্গাপুর নগর নিগমের পুরপিতা পুরমাতারা ছাড়াও দলের নেতৃত্বের পাশাপাশি প্রশাসনের পদস্থ আধিকারিকরা ছিলেন মুখ্যমন্ত্রী সফরসুচির মধ্যে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।