দুর্গাপুরে কিছু কারখানায় স্থানীয়দের না নিয়ে বহিরাগতদের নিয়ে কাজ করানো হচ্ছে।৪৮ঘন্টার শেষ সময়সীমা দিল আই. এন. টি. টি. ইউ. সি নেতৃত্ব, মীমাংসা না হলে কারখানা গেট অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =দীর্ঘদিন ধরে স্থানীয় ছেলেদের নিয়োগ করার দাবী জানানো হচ্ছে দুর্গাপুরের বেসরকারী কারখানাগুলিতে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজে নিয়ে নিচ্ছে,
অথচ বারবারই অশান্তির পরিবেশ তৈরী হলেই স্থানীয়দের নেওয়া হবে বলে মিথ্যে প্রতিশ্রুতি কর্তৃপক্ষ দিচ্ছে বলে আই. এন. টি. টি. ইউ. সির নেতৃত্ব অভিযোগ তুললেন. শনিবার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত লেনিন সরণির একটি বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচী করল
তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সি নেতৃত্ব, দিলেন ৪৮ঘন্টার শেষ সময়সীমা, যদি এই সময়সীমার মধ্যেওকারখানা কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে লাগাতার আন্দোলনই শুধু নয়,
কারখানার গেট অবরুদ্ধ করে দিয়ে প্রতিবাদে তারা সামিল হবেন বলে জানালেন। দুর্গাপুরের তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহার অভিযোগ, কারখানা কর্তৃপক্ষকে আই. এন. টি. টি. ইউ.
সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল দুই বছর ধরে একই দাবী জানিয়ে আসছেন কিন্তু কোনো সদুত্তরই দিচ্ছেনা কর্তৃপক্ষ, তাই বাধ্য হয়ে শেষবারের মতো তারা কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের চাকরীর দাবিটা চড়া সুরে জানিয়ে দিয়ে গেলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে দুর্গাপুরের লেনিন সরণিতে থাকা একটি বেসরকারী কারখানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন বেশ কিছু কাজ হারানো শ্রমিক, এদের অভিযোগ ছিল কারখানা বন্ধ হওয়ার সময় তাদেরকে কাজে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু করোনা আবহের পর যখন কারখানা খুললো তখন বহিরাগতদের রাতের অন্ধকারে
ঢুকিয়ে সেই কাজই করিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ অথচ তারা কাজ হারিয়ে না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছেন। শনিবার সকালে তৃণমূল ও আই. এন. টি. টি. ইউ. সি র ব্যানারে একটি পদযাত্রা হয় লেনিন সরণিতে,
যদিও এই মিছিলে বা কর্মসূচীতে ছিলেন না আই. এন. টি. টি. ইউ. সি র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল,
কাজ থাকায় তিনি আসতে পারেননি বলে জানান দলের তিন নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা।তবে স্থানীয়রা কাজ না পেলে ৪৮ঘন্টা পড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল ও আই. এন. টি. টি. ইউ. সি নেতৃত্ব।

Comments
Post a Comment