তৃণমূল ছাত্র নেতার বাড়ীর একাংশ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবী বিজেপি নেতৃত্বের। দুর্গাপুরের এই ঘটনায় পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের ১৯নম্বর ওয়ার্ডেই রয়েছে নিশানহাট। অভিযোগ দীনেশ মাজি নামে এক তৃণমূল ছাত্র নেতার বাড়ীর একাংশে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার রাতের এই ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপি কর্মীদের দিকে। তৃণমূল ছাত্র নেতা দীনেশ মাজির অভিযোগ, রানিগঞ্জে দিদির সভা থেকে ফিরে আসার পরেই পরাজয় নিশ্চিত জেনে অশান্তি তৈরী করে রেখেছে স্থানীয় বিজেপি কর্মীরা, এর প্রতিবাদ করাতে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই প্রথম ঝামেলা করতে আসে স্থানীয় বিজেপি কর্মীরা, মারধরের অভিযোগও উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে, শেষ মেশ কিছু না পেয়ে নিশানহাট এলাকাতে থাকা তার একটি বাড়ীর একাংশে বিজেপি কর্মীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তৃণমূল ছাত্র নেতা দীনেশ মাজির দাবী ঐ আগুনে একটি খাট সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, আগুনের আঁচ থেকে বাঁচেনি ঘরের গৃহপালিত পশু। এইদিকে তৃণমূল ছাত্র নেতার আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি পূর্ব বিধানসভা কেন্দ্রের কনভেনর রজত মল্লিক, তার পাল্টা অভিযোগ, যখন যা কিছু হচ্ছে তখন বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আর এই ঘটনায় তাদের কর্মীরাই ঐ তৃণমূল ছাত্র নেতার ঘরে আগুন দেখতে পেয়ে নেভানোর উদ্যোগ নেয় এখন উল্টে তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দলের কর্মীরা, পুলিশ নিরেপক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক বলে বিজেপি নেতৃত্ব দাবী জানিয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার জেরে নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেনাচিতি বাজার সংলগ্ন নিশানহাট বস্তি এলাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, শান্ত করে পরিস্থিতি।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।